শীর্ষ সংবাদ • সারাদেশ

বিএনপির তালিকায় খালেদা জিয়াসহ ৯ নারী প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করছে বিএনপি। তাদের মধ্যে দলটির শীর্ষ নেত্রী খালেদা জিয়াসহ নয় জন নারী প্রার্থী রয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, খালেদা জিয়া একা তিনটি আসনে নির্বাচন করবেন। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে লড়বেন।

এছাড়া, নাটোর-১ আসনে ফারজানা শারমিন, যশোর-২ আসনে মোছা. সাবিরা সুলতানা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর-২ আসনে শ্যামা ওয়াবেদ ইসলাম, সিলেট-২ আসনে মোছা. তাহসিনা রুশদীরকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে বিএনপি।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১