‘ইসলামী শিক্ষা উন্নয়ন ও প্রসারে প্রফেসর ড. এ.এইচ.এম. ইয়াহইয়ার রহমানের অবদান’ শীর্ষক এক সেমিনার আজ ১৪ নভেম্বর, ২০২৬, শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে দুপুর তিনটায় অনুষ্ঠিত হয়। সেমিনারটি আয়োজন করে প্রফেসর ড. ইয়াহইয়ার রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
উল্লেখ্য: প্রফেসর ড. এ.এইচ.এম. ইয়াহইয়ার রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান, এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ.খ.ম. আবু বকর সিদ্দিক। প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ফ্যাকাল্টি ড. মোহাম্মাদ ওবায়দুল্লাহ।
‘ইসলামী শিক্ষা উন্নয়ন ও প্রসারে প্রফেসর ড. এ.এইচ.এম. ইয়াহইয়ার রহমানের অবদান’ শীর্ষক এক সেমিনার আজ (গতকাল) ১৪ নভেম্বর, ২০২৬, শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে দুপুর তিনটায় অনুষ্ঠিত হয়। সেমিনারটি আয়োজন করে প্রফেসর ড. ইয়াহইয়ার রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
উল্লেখ্য: প্রফেসর ড. এ.এইচ.এম. ইয়াহইয়ার রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান, এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ.খ.ম. আবু বকর সিদ্দিক। প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ফ্যাকাল্টি ড. মোহাম্মাদ ওবায়দুল্লাহ।
সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মুহাম্মাদ নসরুল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের প্রাক্তন ডিন প্রফেসর ড. আবুল কালাম পাটোয়ারী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মাদ আব্দুর রশীদ, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. তাহির আহমদ, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অর্থনীতি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমাদ, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (IIER) এর পরিচালক ও ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক, প্রফেসর ড. মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের ট্রেজারার ড. জিয়াউর রহমান,
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রাক্তন প্রিন্সিপাল ড. মুফতী আবু ইউছুফ খান, কুষ্টিয়া সরকারী কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর তোহুর আহমদ হিলালী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সিদ্দীকুর রহমান খান, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মাওলানা মুহাম্মাদ ঈসা শাহেদী, সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের প্রধান নির্বাহী ড. মোজাহেদুল ইসলাম মোজাহিদ, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অর্থনীতি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমদ, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মাদ আমিনুল ইসলাম, বাংলাদেশ ইন্সটিটিউট অব ইসলামিক থট (BIIT) এর ডেপুটি ডিরেক্টর ড. সৈয়দ শাহিদ আহমদ, সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের ভাইস চেয়ারম্যান শিব্বির আহমাদ, রাজউক মডেল কলেজ, উত্তরার সহকারী অধ্যাপক ড. মো: আব্দুল করিম, গবেষক ও শিক্ষক উসামা উদ্দীন প্রমুখ।
সেমিনারটি যৌথভাবে পরিচালনা করেন মাইলস্টোন কলেজ, ঢাকার লেকচারার ও পিএইচডি গবেষক মুস্তাইন বিল্লাহ ও হাফেজ হাসান ইয়াহইয়া।
উক্ত সেমিনারে দেশ বরেণ্য শিক্ষাবিদ, জাতীয় নেতৃবৃন্দ, মরহুমের সহকর্মী, ছাত্র-গবেষক ও শুভানুধ্যায়ীগন উপস্থিত ছিলেন।
বক্তাগন ইসলামী শিক্ষা উন্নয়ন ও প্রসারে প্রফেসর ড. এ.এইচ.এম. ইয়াহইয়ার রহমানের নানামুখী অবদানের কথা তাঁদের আলোচনায় উল্লেখ করেন।
পরিশেষে মুসলিম উম্মাহর কল্যাণ ও মরহুমের মাগফিরাত কামনায় দু’আ ও মোনাজাতের মাধ্যমে সেমিনারের সমাপ্তি হয়।












Add Comment