তথ্য ও প্রযুক্তি

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা-জরিমানা

উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় দু’টি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনার সময় মন্ত্রী এম রশিদুজ্জমান মিল্লাত গাড়িতে ছিলেন।

বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটের দিকে রাজধানীর সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৯টা ৮ মিনিটে মন্ত্রীর পতাকাবাহী রেঞ্জ রোভার গাড়িটি সার্কিট হাউস রোডের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটিকে থামিয়ে দেয়। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫। উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের লঙ্ঘন। এ অভিযোগে গাড়িটির বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মন্ত্রীর গাড়িটি যখন উল্টোপথে যাচ্ছিলো, একই সময়ে পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয়ের দিকে যাচ্ছিলো।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১