ফ্রান্সের জয়ে আবারও জ্বলে উঠলেন কিলিয়ান এমবাপে। তার জোড়া গোলেই সুইডেনকে হারিয়ে বিশ্বকাপের চলতি আসরের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ফ্রান্স। একই সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে লিওনেল মেসির পাশে বসলেন তারকা এই ফরোয়ার্ড।
নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোরে শেষ হওয়া ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারায় ফরাসিরা। ম্যাচের প্রথম ও তৃতীয় গোলটি করেন এমবাপে।
একইসঙ্গে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিশ্বকাপজয়ী এই তারকা। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা চার আসরে ২৪ ম্যাচে করেছিলেন ১৬ গোল। মাত্র তিন আসরে ১৮ ম্যাচেই এমবাপের গোল হয়ে গেল ১৮টি।
এখন তার সামনে আছেন কেবল আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি, যিনি ছয় আসরে ২৯ ম্যাচে করেছেন ১৯ গোল। ইতিহাসে প্রথমবারের মতো একই সময়ে দুই সক্রিয় খেলোয়াড় গোল্ডেন বুট এবং সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের জন্য লড়াই করছেন।
আসরে এমবাপের গোলে হলো মেসির সমান ৬টি। ৫ গোল নিয়ে তাদের পরেই আছেন আর্লিং হালান্ড। এদিন হলান্ডের নরওয়ে আইভোরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। ম্যাচে একটি গোল করেন হালান্ড।
ফ্রান্স শেষ ষোলোতে আগামি শনিবার দিবাগত রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হবে প্যারাগুয়ের।










Add Comment