খেলাধূলা

রোমাঞ্চকর টাইব্রেকারে মরক্কোর কাছে হেরে নেদারল্যান্ডসের বিদায়

বল দখল ও আক্রমণে একক আধিপত্য করল করক্কো, তবে ধারার বিপরীতে এগিয়ে গেল নেদারল্যান্ডস। চাপ বজায় রেখে যোগ করা সময়ে সমতায় ফিরল মরক্কো। পরে রোমাঞ্চকর টাইব্রেকারে হেরে বিদায় নিল নেদারল্যান্ডস। শেষ শটে নির্ধারণ হলো মরক্কোর শেষ ষোলোর ভাগ্য।

বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষ হয় ১-১ সমতায়। পরে টাইব্রেকারে ৩-২ গোলে জিতে বাধনহারা উল্লাসে মাতে মরক্কো।

তিনটি শট মিস করে নেদারল্যান্ডস। শেষ শটে গোল করে মরক্কোকে জয় উপহার দেন ইসমাইল সাইবারি।

আগামী শনিবার শেষ ষোলোয় কানাডার মুখোমুখি হবে আশরাফ হাকিমির দল।

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আসর থেকে বিদায় নিল ইউরোপের দুই শক্তিশালী দল। আগের ম্যাচে টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

বিশ্বাসভাবে ম্যাচে কোচ রোনাল্ড কোমানের কৌশল এদিন ছিল রক্ষণাত্মক। ম্যাচ হেরে এর মূল্যও দিতে হয়েছে নেদারল্যান্ডস। যোগ্য দল হিসেবেই তাই শেষ ষোলোয় উঠে গেছে মরক্কো।

ম্যাচের ৭২তম মিনিটে পাল্টা আক্রমণে উঠে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। এরপর আবেগঘন হয়ে পড়েন লিভারপুল ফরোয়ার্ড। কিছুদিন আগে জন্মের আগেই মারা যায় তার পুত্র সন্তান।

এরপর গোলের জন্য যেন আরও মরিয়া হয়ে পড়ে মরক্কো। যোগ করা (৯১) সময়ে ইসা দিওপের দুর্দান্ত হেডে গোলও পেয়ে যায় তারা। জাতীয় দলের হয়ে এটিই ইসার প্রথম গোল।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই সমান তালে লড়েছে, তবে আক্রমণে এগিয়ে ছিল মরক্কো। বিরতির পর থেকে বল দখল ও আক্রমণে একক আধিপত্য করে মরক্কো। গাকপোর গোলটি তাই ছিল অনেকটা ধারার বিপরীতে।

মরক্কো ম্যাচের বেশিরভাগ সময় আধিপত্য বিস্তার করলেও বার্ট ফেরব্রুগেনের দুর্দান্ত গোলকিপিং এবং পোস্ট তাদের বারবার থামিয়ে দেয়। বাকি সময় ও যোগ করা ৩০ মিনিটেও জয়ী দল তাই বেছে নেওয়া সম্ভব হয়নি।

টাইব্রেকারে প্রথম শটে গোল করেন নেদারল্যান্ডসের কুপমাইনার্স। মরক্কো প্রথম শটে করে মিস! এল আয়নাউয়ি গোল দিতে পারেননি।

দ্বিতীয় শট মিস করে নেদারল্যান্ডস! পোস্টে মারেন জাস্টিন ক্লাইভার্ট। রাহিমির নেওয়া মরক্কোর দ্বিতীয় শটে মেলে গোলের দেখা। তৃতীয় শটে ভেগহোর্স্ট গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে নেন। লক্ষ্যভেদ করেন মরক্কোর শেমসদিন তালবিও।

চতুর্থ শট বাইরে মারেন নেদারল্যান্ডসের কুইন্টেন টিম্বার্স। আশরাফ হাকিমিও পোস্টে মারেন।

সামারভিলের নেওয়া নেদারল্যান্ডসের পঞ্চম শট ঠেকিয়ে দেন মরক্কো গোলরক্ষক ইয়াসিন বুনো। ম্যাচের শেষ শটে লক্ষ্যভেদ করে জার্সি খুলে উল্লাস শুরু করেন সাইবারি। গ্যালারিতে ঘটে লালের বিস্ফোরন।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১