আন্তর্জাতিক

হরমুজ প্রণালী থেকে টোল আদায় শুরু করল ইরান: জমা হলো কেন্দ্রীয় ব্যাংকে

প্রথমবারের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় শুরু করেছে ইরান। এই খাত থেকে প্রাপ্ত আয়ের প্রথম অংশ ইতিমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকে জমা করা হয়েছে।

 

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইরানি পার্লামেন্টের দ্বিতীয় ডেপুটি স্পিকার হাজি বাবাই জানান, আন্তর্জাতিক এই জলপথ দিয়ে যাতায়াত করা ভেসেল বা জাহাজগুলো থেকে নির্ধারিত ফি বা টোল সংগ্রহ করা হচ্ছে। দীর্ঘদিনের পরিকল্পনার পর এটি বাস্তবায়নের মাধ্যমে ইরানের জাতীয় রাজস্বে এক নতুন মাত্রা যুক্ত হলো।

 

বিশ্বের মোট জ্বালানি তেলের এক-তৃতীয়াংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের এই পদক্ষেপ বৈশ্বিক জাহাজ চলাচল এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১