খেলাধূলা

রশিদ খানের বিয়ে, আফগানিস্তান মাতলো আনন্দে

এক ঢিলে যেন চার পাখি শেষ। বর্ণাঢ্য আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন আফগানিস্তানের ক্রিকেট তারকা রশিদ খান। একই বিয়ের অনুষ্ঠানে তার অন্য ৩ ভাইও বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন।
২৬ বছর বয়সী লেগ স্পিনার কবে বিয়ে করবেন এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছিল প্রবল আগ্রহ ও কৌতূহল। অবশেষে সেসবের ইতি ঘটল। বৃহস্পতিবার আফগান রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে রশিদ ও তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান শুভ কাজ সারেন।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশিদের সতীর্থ মোহাম্মদ নবী সহ আরো অনেকে। এছাড়া আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফও ছিলেন উপস্থিত। আফগান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পশতুন রীতি অনুযায়ী বিয়ে করেন রশিদ ও তার তিন ভাই। তবে তাদের স্ত্রীদের নাম–পরিচয় জানানো হয়নি। রশিদের বিয়ে উপলক্ষে হোটেলের ভেতরে ও বাইরে ছিল কড়া নিরাপত্তা। একটি ভিডিওতে অস্ত্র হাতে নিরাপত্তাকর্মীদের পাহারা দিতে দেখা গেছে। গভীর রাত পর্যন্ত চলে বিয়ের অনুষ্ঠান।
বিয়ের অনুষ্ঠানে রশিদ ও তার ভাইদের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন অলরাউন্ডার মোহাম্মদ নবী। তিনি পোস্টে লিখেন, ‘তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন। তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক।’ সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদের নেতৃত্বেই সেমিফাইনালে ওঠে আফগানিস্তান, যা বৈশ্বিক আসরে দেশটির জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে বড় অর্জন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১