খেলাধূলা

বিপিএলের সূচি ঘোষণা: প্রথম ম্যাচে মুখোমুখি বরিশাল–রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দুর্বার রাজশাহী। সেদিনই পরের ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। ৭ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী বছর ৭ ফেব্রুয়ারি।

১১তম বিপিএলের শুরু এবং শেষটা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এ ছাড়া খেলা হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আজ এক ভিডিও বার্তার মাধ্যমে বিপিএলের বিস্তারিত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুরে প্রথম পর্বে খেলা হবে চার দিন, ম্যাচ ৮টি। এরপর সিলেটে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ছয় ম্যাচ ডেতে হবে ১২টি ম্যাচ। সেখান থেকে দলগুলো যাবে চট্টগ্রামে। ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১