খেলাধূলা

পারভেজ ও হৃদয়ের রেকর্ড জুটি

বাংলাদেশ একাদশ– তানজীদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম সাকিব।

পাকিস্তান একাদশ- ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হ্যারিস, সালমান অঘা, হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ

পারভেজ ও হৃদয়ের রেকর্ড জুটি

৭ রানে প্রথম ২ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর তৃতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে ম্যাচটিতে প্রায় বাংলাদেশের হাতের মুঠোয় তুলে নিয়েছেন পারভেজ হোসেন ও তাওহিদ হৃদয়। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১০ রানের কমে প্রথম ২ উইকেট খোয়ানোর পর তৃতীয় উইকেটে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জুটি। আগের রেকর্ড ৬৯। এ মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৭ রানেই ২ উইকেট খোয়ানোর পর লিটন দাস ও তাওহিদ হৃদয়ের।

বাংলাদেশের স্কোর: ১২ ওভারে ৮০/২।

২০: ৪৩

বেঁচে গেলেন হৃদয়

বাংলাদেশের স্কোর: ১০ ওভারে ৬৪/২।

ব্যক্তিগত ৩০ ও দলীয় ৫৮ রানের মাথায় জীবন পেলেন তাওহিদ হৃদয়। আবরার আহমেদের বলে উইকেটকিপার মোহাম্মদ হারিস ফেলেছেন ক্যাচ। হৃদয় ৩৩ ও পারভেজ ২৬ রানে ব্যাট করছিলেন। শেষ ১০ ওভারে বাংলাদেশের দরকার ৪৭ রান।

১১৪
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশ ১১৪ রানের কম লক্ষ্যে ব্যাট করে কখনো হারেনি।
২০: ৩৯

৫০ পেরিয়েছে বাংলাদেশ

বাংলাদেশের স্কোর: ৮ ওভারে ৫৪/২।

আব্বাস আফ্রিদির করা অষ্টম ওভারে ১১ রান নিয়েছে বাংলাদেশ। প্রথম বলে তাওহিদ হৃদয় ও শেষ বলে পারভেজ হোসেন চার মেরেছেন। পারভেজ ২৩ ও হৃদয় ২৬ রানে ব্যাট করছিলেন। ৭২ বলে ৫৭ রান দরকার বাংলাদেশের।

২০: ২৫

পাওয়ারপ্লেতে ৩৮ রান বাংলাদেশের

বাংলাদেশের স্কোর: ৭ ওভারে ৪৩/২।

২ উইকেটে ৩৮ রান তুলে পাওয়ারপ্লে শেষ করেছে বাংলাদেশ। পারভেজ হোসেন ১৭ ও তাওহিদ হৃদয় ১৬ রানে ব্যাট করছিলেন। শেষ ১৩ ওভারে বাংলাদেশের দরকার ৬৮ রান।

৪ ওভারে সবচেয়ে কম রান (টি–টোয়েন্টিতে বাংলাদেশের বোলার)

স্পেল ইকোনমি প্রতিপক্ষ মাঠ তারিখ
মোস্তাফিজুর রহমান ৪–০–৬–২ ১.৫০ পাকিস্তান মিরপুর ২০ জুলাই ২০২৫
তানজিম হাসান ৪–২–৭–৪ ১.৭৫ নেপাল কিংসটাউন ১৬ জুন ২০২৪
মোস্তাফিজুর রহমান ৪–১–৭–৩ ১.৭৫ নেপাল কিংসটাউন ১৬ জুন ২০২৪
রিশাদ হোসেন ৪–১–৭–১ ১.৭৫ যুক্তরাষ্ট্র প্রেইরি ভিউ ২৫ মে ২০২৪
মাহমুদউল্লাহ ৪–১–৮–১ ২.০০ আফগানিস্তান মিরপুর ১৬ মার্চ ২০১৪

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১