খেলাধূলা

বিশ্বকাপ থেকে বিদায়, তবে হৃদয় ছুঁয়ে গেল জর্ডানের আচরণ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে জর্ডান। তবে মাঠের বাইরের আচরণে বিশ্বকাপ অভিষেকেই দারুণ ছাপ ফেলেছে এশিয়ার দেশটি। ফিফা প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে জর্ডানের ড্রেসিংরুম একেবারে পরিষ্কার-পরিচ্ছন্ন অবস্থায় রেখে গেছেন খেলোয়াড়রা। শুধু তাই নয়, তারা স্টেডিয়াম কর্মী ও ফিফা কর্মকর্তাদের জন্য রেখে গেছেন দেশটির ঐতিহ্যবাহী মিষ্টি, উপহার এবং হাতে লেখা একটি “ধন্যবাদ” বার্তা।

চিঠিতে টুর্নামেন্ট আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানানো হয় এবং উল্লেখ করা হয় যে এই অভিষেক বিশ্বকাপ অভিজ্ঞতা তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। কর্মীদের “নিবেদন, পেশাদারিত্ব ও উষ্ণ আতিথেয়তা”র প্রশংসা করে জর্ডান নিজেদের সংস্কৃতির প্রতীক হিসেবে মিষ্টি ও উপহার রেখে যায়। ফিফা সামাজিক মাধ্যমে এই আচরণকে “চূড়ান্ত সম্মান” হিসেবে আখ্যা দিয়েছে।

অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হেরে আসর শুরুর পর আলজেরিয়ার কাছে ২-১ গোলে হারে গ্রুপ জে থেকে তাদের নকআউট পর্বে ওঠার আশা শেষ হয়ে যায়।

তাদের শেষ ম্যাচ ছিল আর্জেন্টিনার বিপক্ষে। ম্যাচটি ৩-১ গোলে হেরে যায় তারা। তবু ম্যাচটি তাদের কাছে স্মরণীয় হয়েই থাকবে। ম্যাচ শেষে দলটির অনেক ফুটবলার তাদের ইনস্টাগ্রাম পোস্টে লিওনেল মেসির সঙ্গে ছবি পোস্ট করেছেন।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০