আব্দুল শামীম সেরনিয়াবাত, উপদেষ্টা সম্পাদক :
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬-২৭ এ ট্রেজারার পদে বিপুল ভোটে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমন্টের চেয়ারম্যান এডভোকেট ড. মোঃ জিয়াউর রহমান বিজয়ী হয়েছেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬-২০২৭ এ ট্রেজারার পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ জিয়াউর রহমান। দীর্ঘদিন ধরে সহকর্মী আইনজীবীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, পেশাগত আন্তরিকতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার ফলস্বরূপ এবারের নির্বাচনে তিনি উল্লেখযোগ্য বিজয় অর্জন করেন।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মোট ১১ হাজার ৯৭ জন ভোটারের মধ্যে ৪ হাজার ৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ট্রেজারার পদে “নীল প্যানেল” থেকে অংশ নিয়ে মোঃ জিয়াউর রহমান বিজয়ী হন। তাঁর এই জয়কে আইনজীবী সমাজে অভিজ্ঞতা, আস্থা ও গ্রহণযোগ্যতার প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
নবনির্বাচিত ট্রেজারার মোঃ জিয়াউর রহমানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সহকর্মীরা আশা প্রকাশ করেছেন, তিনি অতীতের ন্যায় সততা ও দায়িত্বশীলতার সঙ্গে বার অ্যাসোসিয়েশনের আর্থিক ব্যবস্থাপনা পরিচালনা করবেন এবং আইনজীবীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট সিএইচআরএম এর কেন্দ্রীয় চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।












Add Comment