
সোমবার (৩০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করে সংস্থাটি। রবিবার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি কার্যালয় স্থাপনের প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
এইচআরডিসি’র মহাসচিব মাহবুল হক স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বাসযোগ্য তদন্ত ও তথ্য অনুসন্ধানের মাধ্যমে সত্য উদ্ঘাটনের পথেই ন্যায়বিচারের সূচনা হয়।


বিবৃতিতে আরো বলা হয়, এই পদক্ষেপকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের প্রতি বাংলাদেশের অঙ্গীকারের স্পষ্ট প্রতিফলন মনে করে আন্তর্জাতিক মাবাধিকার সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট (সিএইচআরএম)।
















Add Comment