খেলাধূলা

গোল করে কেন কাঁদলেন মেসি!

কাতারে বিশ্বজয়ের পর ২০২৬ বিশ্বকাপে স্বপ্নের মতো অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। অনবদ্য পারফর্মেন্স ও বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসানোর দিন আবেগে ভেসেছেন আর্জেন্টাইন অধিনায়ক, ফেলেছেন চোখের পানি। কিন্তু কেন?

Remaining Time 9:23

ম্যাচের সপ্তদশ মিনিটে ২৫ গজ দূর থেকে নেয়া দুর্দান্ত শটে গোল করার পর আবেগে কেঁদে ফেলেন ৩৯ ছুঁইছুঁই এই মহাতারকা। ম্যাচ শেষে মিক্সড জোন ও সংবাদ সম্মেলনে মেসি নিজেই পরিষ্কার করলেন সেই কান্নার রহস্য। ফুটবলীয় কোনো কারণ নয়, বরং এর পেছনে রয়েছে সম্পূর্ণ ব্যক্তিগত আবেগ।

মেসি বলেন, ‘সত্যি বলতে, ফুটবলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। গত কয়েকটি দিন ব্যক্তিগত কিছু জটিল ও কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি। তবে কঠিন মুহূর্তে সতীর্থ ও স্টাফরা যেভাবে পাশে থেকে শক্তি জুগিয়েছে, তাতে আমি কৃতজ্ঞ।’

মাঠের পারফরম্যান্সে অবশ্য সেই কঠিন সময়ের কোনো ছাপ পড়তে দেননি বিশ্বকাপজয়ী অধিনায়ক। আলজেরিয়ার গতি ও আক্রমণভাগকে সমীহ করে মেসি বলেন, ‘ম্যাচটি কঠিন ছিল, তবে শুরুতেই লিড নিতে পারাটা আমাদের নিয়ন্ত্রণে সাহায্য করেছে। গত বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে আমরা জানি, এখানে কেউ কাউকে সহজে ছেড়ে দেবে না।’

এই বয়সেও মাঠে সেরাটা দেয়ার অনুপ্রেরণা হিসেবে টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের মানসিকতার সাথে নিজের মিল খুঁজে পান বলে জানান মেসি।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০