আন্তর্জাতিক

মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট এর পক্ষ থেকে মজলুম ফিলিস্তিনীদের পাশে থাকতে বিশ্ব মুসলিমসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান

স্টাফ রিপোর্টার ::
মজলুম ফিলিস্তিনীদের পাশে থাকতে মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট এর পক্ষ থেকে বিশ্ব মুসলিমসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন। আজ ফেসবুক পেইজ এ দেয়া এক পোস্টে এ আহ্বান জানান হয়েছে।
এ পোস্টে বলা হয়েছে“ফিলিস্তিনের মজলুম জনগণের রক্তে গাজা প্রতিনিয়তই রঞ্জিত হচ্ছে। সংস্থার চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ জিয়াউর রহমান. নির্বাহী প্রধান আলহাজ্ব মোঃ মোজাহেদুল ইসলাম মুজাহিদ, সংস্থার ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা, ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান, মোঃ আমজাদ হোসেনসহ সংস্থার ফেলো সদস্য জনাব এস এম শিব্বীর আহমদ, জনাব আনোয়ার হোসেন, ঢাকা উত্তরের প্রেসিডেন্ট জনাব মেজবাহ উদ্দিন চৌধুরী, দক্ষিণ সিটির প্রেসিডেন্ট জনাব ইন্জিনিয়ার একেএম কামরুজ্জামান, নারী নেত্রী জান্নাতুল মাওয়া শাহানা প্রমূখ । পোস্টে আরো বলা হয়েছে শিশু-কিশোর, যুবক-যুবা, পৌঢ়-বৃদ্ধ সকলেই আজকে জালিমের হামলার নিশানী। স্বজনরা তাদের প্রিয়জনকে হারিয়ে ব্যাথার পাহাড় বুকে বয়ে চলছেন। মাথা গোঁজার ঠাঁইগুলোকে বোমার আঘাতে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেয়া হচ্ছে। হাসপাতালগুলো আহতদের চিকিৎসা সামাল দিতে না পেরে হিমশিম খাচ্ছে। ফিলিস্তিনের মজলুমদের জন্য গোটা বিশ্বের মুক্তিকামী মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
 
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা আর মাসজিদুল আকসার পবিত্রতা রক্ষায় বিশ্ব মুসলিমসহ বিশ্ব সম্প্রদায়ের দৃঢ় অঙ্গীকার ও পদক্ষেপ প্রয়োজন। এর কোন ব্যতিক্রম কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। এই মুহুর্তে জরুরী ভিত্তিতে আসুন তাদের দিকে আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেই। তাদের পাশে থাকার আন্তরিক অঙ্গীকার ব্যক্ত করি। মহান আল্লাহ্‌ তাদের এবং আমাদের সহায় হোন। আমীন।।”

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০