আন্তর্জাতিক

বাম-কংগ্রেসের সমর্থন ভারত বনধকে, তৃণমূল পথে না নেমে সমর্থন করবে

কেন্দ্রের কৃষি আইন অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার প্রস্তাবিত ভারত বনধকে সমর্থন জানাল সি পি এম, সি পি আই, ফরওয়ার্ড ব্লক, আর এস পি, এস ইউ সি সহ সব বাম দল। অতি বাম সিপিআই এম লিবারেশনও এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। কংগ্রেস তো এই ধর্মঘটে সামিল হচ্ছেই। তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে তারা এই হরতাল-ধর্মঘটের ইস্যুকে সমর্থন করলেও পথে নামবে না। জোর করে ধর্মঘট প্রতিরোধ করার চেষ্টাও করা হবে না বলে তৃণমূল সূত্রে জানা গেছে।

তবে প্রশাসনিকভাবে সব খোলা রাখার চেষ্টা কতটা ফলপ্রসূ হবে তাই নিয়ে ভাবনার অবকাশ আছে। অর্থাৎ, মঙ্গলবার আবার একটা কর্মনাশা দিনের আশংকা। পরপর দু সপ্তাহে দু’টি বনধ এর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছে বণিকসভাগুলি। তাদের বক্তব্য, এমনিতেই করোনার কারণে প্রচুর কর্মদিবস নষ্ট হয়েছে। এবার আবার ধর্মঘটের ফলে কাজ বন্ধ থাকলে উৎপাদনমুখীনতা কমবে।।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০