সারাদেশ

বাগেরহাট বাসিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের সর্বস্তরের মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা।
সুজন মোল্লার পক্ষ থেকে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয়েছে। সুজন মোল্লা বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান জেলা যুবদলের সাধারণ সম্পাদক।

জনপ্রিয় এই নেতার পক্ষ থেকে জেলার বিভিন্ন এলাকায় প্রতিনিধির মাধ্যমে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।প্রতি বছরের ন্যায় এবারও জেলার বিভিন্ন এলাকা থেকে অসহায় ও প্রতিবন্ধীদের তালিকা তৈরি করে প্রতিনিধির মাধ্যমে তাদের হাতে এই উপহার পৌঁছে দেয়া হয়েছে।

বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, উৎসব কিংবা জাতীয়তাবাদী দলের অসহায় নেতাকর্মীর পাশে সুজন মোল্লা এগিয়ে আসে সবার আগে। ঈদ উপহার বিতরণ এর পাশাপাশি তাদের কাছে সুজন মোল্লার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়েছে। করোনাকালীন সময়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি পুরো বাগেরহাট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এই যুবনেতা।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১