জাতীয়

প্রেসিডেন্টের ‘২২ জন সফরসঙ্গী’ নিয়ে প্রশ্ন

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে রয়েছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। এই সফরে তার সফরসঙ্গী রয়েছেন ২২ জন—এমন তথ্য দিয়েছেন লন্ডন হাইকমিশনের সাবেক প্রেস মি

গতকাল মঙ্গলবার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিওতে তিনি এ তথ্য জানান। সেখানে সফরসঙ্গীর সংখ্যা ও সম্ভাব্য ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছেন এই সাংবাদিক।   তিনি বলেন,  এমন এক সময়ে প্রেসিডেন্ট লন্ডন সফরে গেলেন, যখন বাংলাদেশ সরকার বলছে, তাদের কৃচ্ছতা সাধন করতে হবে। বিভিন্ন পদক্ষেপ সরকার নিচ্ছে।

ভিডিওতে আকবর হোসেন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য লন্ডনে গেছেন সম্প্রতি। ৯ দিন থাকবেন ওখানে। বিভিন্ন চেকআপ করাবেন। কারণ, এর আগে সিঙ্গাপুরে তার (প্রেসিডেন্ট) ওপেন হার্ট সার্জারি হয়েছিল। তার ফলোআপ ট্রিটমেন্ট অর্থাৎ যে রেগুলার চেকআপ হয়, সেজন্য। এটা কিন্তু নতুন কোনো চিকিৎসা না। এই সফরে তার সঙ্গে গেছেন ২২ জন।

আকবর হোসেন আরও বলেন, তিনি তো গেছেন তার শারীরিক পরীক্ষার জন্য। আমি ধরে নিলাম যে, ঠিক আছে- শারীরিক পরীক্ষা করাতে হবে। কিন্তু দুই নাতি সফরসঙ্গী হিসেবে বা তার সঙ্গে কেন যাবেন? তাদের কি এখানে খরচ নেই? এই খরচ কি সরকার বহন করছে নাকি রাষ্ট্রপতি নিজের তহবিল থেকে দিচ্ছেন এটা আমার জানা নেই। সুতরাং আমার মনে হয়, এসব ক্ষেত্রে আমাদের তো এমনিতে একটা বাতিক আছে। কোনা কিছু হলে আমাদের যারা রাষ্ট্রের কর্তাব্যক্তি তারা সোজা দেশের বাইরে চলে যান। একটু হাঁচি-কাশি হলেও দেশের বাইরে ট্রিটমেন্ট করাতে যান।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১