জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর মেয়ে জাইমা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর মেয়ে জাইমা রহমান। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই স্ট্যাটাস দেন জাইমা।

ফেসবুক পোস্টে জাইমা তাঁর বাবা তারেক রহমানকে নিজের দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ হিসেবে উল্লেখ করেন। যেকোনো পরিস্থিতিতে তিনি বাবার ওপর নির্ভর করেন বলে জানান।

বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি গভীর ভালোবাসা ও দেশপ্রেমই বাবা তারেক রহমানকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে বলে ওই পোস্টে লেখেন জাইমা। তিনি লেখেন, ‘আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তাঁর মধ্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।’

পোস্টে বাবার সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করেন জাইমা। সেখানে তারেক রহমানের কাঁধে চড়ে তাঁকে যেতে দেখা যাচ্ছে। এর সঙ্গে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের দিনের ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে শপথ অনুষ্ঠানে তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে একসঙ্গে দেখা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ১৭ ফেব্রুয়ারি। বিকেল সোয়া চারটার দিকে তাঁকে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়। শপথ অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭