সারাদেশ

খোলা চিঠি, প্রিয় চরসুবুদ্ধি ইউনিয়ন বাসী

সকল জনগণকে পড়ার অনুরোধ করছি ,
আসসালামু আলাইকুম
আপনারা অবগত আছেন,আগামী ০১/০২/২০২৬ ইং তারিখ রোজ রবিবার আসন্ন সংসদ নির্বাচন কে কেন্দ্র করে বাটখোলা বাছেত খন্দকার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভা অনুষ্ঠিত হবে, আর এই জনসভা কেনো সচিব সাহেব এর স্কুলের মাঠে হবে এবং এলাকার উন্নয়ন স্বার্থে বিএনপি এর জন্য কাজ করার ইচ্ছা পোষণ করছে, তাই কিছু স্বার্থান্বেষী মহল তা সহ্য করতে পারছে না বলে, তাদের ভাড়া করা সাংবাদিক, গত ২৮/০১/২০২৬ তারিখ Dhaka News Agency bd.net এর online একটি নিউজ প্রকাশ করেন। নরসিংদী প্রতিনিধি , আমাদের চরসুবুদ্ধি ইউনিয়ন এর একজন সুনামধন্য সাবেক অতিরিক্ত সচিব জনাব জয়নাল আবেদীন বাদল সাহেব সম্পর্কে, Dna নিউজ প্রতিনিধি সাহেব, সাংবাদিকতা হচ্ছে একটি মহান পেশা, একজন সত্যনিষ্ট সাংবাদিক এর লেখা, শহীদের রক্তের চেয়েও বেশি মর্যাদা, এখন আপনি যাদের কাছ থেকে টাকা খেয়ে এই নিউজ করছেন, তাদের সম্পর্কে ভালো ভাবে জানা উচিত ছিল আর যাকে নিয়ে নিউজ করছেন তার সম্পর্কে বলি শুনেন, তিনি আওয়ামী লীগ এর আমলে সচিব ও ডিসি ছিলেন ঠিক ই কিন্তু উনি কার কি ক্ষতি করছে, আপনি জেনেেছেন ভালো করে কিভাবে টাকা খেয়ে একজন ভালো মানুষ কে খারাপ বানানো যায়, হ্যা আপনি জেনেছেন, যদি এখন সচিব সাহেব বিএনপি করে, কিছু সুবিধাবাদীরা তাদের বংশীয় দাপট কমে যাচ্ছে, চাদা বাজরা চাদা খাইতে পারবে না, উনার সাথে সকল সুশীল সমাজ চলে আসতেছে, ফলে সমাজ সুন্দর হবে না,তাদের সহ্য হচ্ছে না। সচিব সাহেব যখন চরসুবুদ্ধি বাজারে পল্লী বিদ্যুৎ এর সাব জোনাল অফিস করে তখন আজকের সুবিধাভোগী ব্যক্তিগুলো কোথায় ছিলো, যখন বাটখোলা সচিব সাহেব এর মায়ের নামে তাজমহল খন্দকার শিশু সদন প্রতিষ্ঠিত করে কিছু বিএনপি লোকদের কে সাথে নিয়ে এবং সহ সভাপতি ও সাধারণ সম্পাদক তৈরি করে তখন খুব ভালো লাগছে আবার কিছু বিএনপি লোকজন তখনও সমালোচনা করছে, আবার যখন বাটখোলা বাছেত খন্দকার বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত করে তখনও বেশির ভাগ বিএনপি লোকজন কে নিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছে তখনও বিএনপি কিছু লোকজন সমালোচনা করেছে, বাটখোলা রাস্তা, কান্দাপাড়ার রাস্তা, মুন্সি বাড়ি থেকে প্রেসিডেন্ট বাড়ির ভিতর দিয়ে চেয়ারম্যান অফিস বরাবর রাস্তা, চরসুবুদ্ধি বাজার স্কুল এর বিল্ডিং, ইসলামপুর স্কুলের সামনে দিয়ে রাস্তা ও চার তলা বিশিষ্ট বিল্ডিং, মনিপুরা স্কুলের বিল্ডিং, মেঘনা বেড়িবাঁধ এর ১৯ কোটি টাকা অনুমোদন, এসব কাজগুলো শুধু আওয়ামী লীগ এর লোকজনের সুবিধার জন্য ই করছে, অন্য লোকজনের সুবিধা জন্য করে না, ও হ্যা আর ও আছে কিছু বিএনপি ও জামাতের লোকজনের চাকরি বাচানো, বদলীর সুপারিশ এসব কাদের জন্য করছে, যাদের জন্য করছে তারা ই মাথায় চড়ে বসছে। পল্লী বিদ্যুৎ এর সকল সুবিধা সহজেই বাড়ি কাছে আছে বলে নিয়ে নিতে, আবার পল্লী বিদ্যুৎ এর সাব স্টেশন এর অনুমোদন করাইয়া দিয়ে গেছে সেটা ও তার ভুল ছিলো, চরসুবুদ্ধি মধ্য পাড়া বাজার রাস্তা, মহিশবেড় ভল্লবপুর সংযোগ রাস্তা এসব ও করে ভুল করছে, তাই উনি এলাকার জন্য আতংক, আচ্ছা সাংবাদিক মশাই উনি ত এতো কিছু করে এলাকার জন্য আতংক, তই আপনাকে যারা টাকা দিয়ে এসব লেখাইছে তারা এলাকার জন্য কি কি করছে এবং কি করে সেই গুলো তুলে ধরলে সাধুবাদ জানাবো অন্যথায় আপনি দুই কলম লিখতে পারেন বলে,তাই যা ইচ্ছা তাই লিখবেন এই অধিকার আপনাকে কে দিয়েছে? আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে জানতে চাই, এতো দিন আপনি কোথায় ছিলেন, এতো এতো কাজ যে করছে তা তুলে ধরলেন না, সচিব সাহেব যে এলাকার আতংক আওয়ামী লীগ এর আমলে আপনি কোথায় ছিলেন, ও… তখন আপনি ভয় পাইতেন সত্য প্রকাশ করতে, তখন সত্য প্রকাশ করতে যেহেতু ভয় পাইতেন, এখন যে টাকার বিনিময়ে আপনি বিক্রি হয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করতে পারেন তা জনগণের বুঝতে আর বাকী নাই। তবে আমরা এমন দেশে বসবাস করি সুযোগ পেলে মাথায় চরে বসি, আবার অন্ধকার দেখলে পা চাটি, ইংরেজরা মাত্র ১০ হাজার সৈন্য নিয়ে ৪০ হাজারের সৈন্য কে পরাজিত করেছিল এবং নবাব সিংহাসনচুত্য করতে পারছিলো শুধু একটা মাত্র ই কারণ তা হচ্ছে, যারা সমাজ ও জনগণের ও দেশের উন্নয়ন কখনো চাই না, মীরজাফরা চিরকাল ই মীরজাফর থাকবে।
রোকনুজ্জামান সরকার
যুগ্ন মহাসচিব
আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান
সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট।
হেড অফিস, কাকরাইল, ঢাকা

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১