শীর্ষ সংবাদ

খালেদা জিয়া জুনিয়র

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পটভূমি বিশ্লেষণ করলে দেখা যায়, নির্দিষ্ট কিছু পরিবারের ত্যাগ, সংগ্রাম এবং নেতৃত্বের পরম্পরা জাতীয় জীবনের মোড় পরিবর্তন করে দিয়েছে। সেই ধারায় নব্বইয়ের দশকের উত্তাল সময়ে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব যেমন স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন মাত্রা দিয়েছিল, ঠিক তেমনি বর্তমান সময়ে তাঁর তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে ব্যারিস্টার জাইমা রহমানের আবির্ভাব বাংলাদেশের রাজনীতিতে এক নতুন আশার সঞ্চার করেছে। একটি দলের নেতৃত্বের পালাবদল নয়, বরং আধুনিক শিক্ষা, মার্জিত রুচি এবং প্রগতিশীল চিন্তাধারার এক অনন্য সংমিশ্রণ, যা দেশের তরুণ প্রজন্মের কাছে এক শক্তিশালী বার্তা বহন করছে। জাইমা রহমানের রাজনৈতিক ও সামাজিক পরিচয় কেবল তাঁর পারিবারিক ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নিজের মেধা ও সাহসের মাধ্যমেই তিনি আজ দেশবাসীর হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছেন।

জাইমা রহমানের জন্ম ও বেড়ে ওঠার সময়কালটি ছিল বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। ১৯৯৫ সালের ২৬ অক্টোবর ঢাকায় জাইমা রহমানের জন্ম হয় । তার জন্মের পর তাকে কেন্দ্র করে একটি অত্যন্ত আবেগী ও শৈল্পিক ঘটনা ঘটেছিল, যা আজও সাহিত্যের ইতিহাসে এক অমলিন স্মৃতি হয়ে আছে। তৎকালীন সময়ের প্রখ্যাত সাংবাদিক ও ছড়াকার আবু সালেহ, যিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছড়াশিল্পের এক কিংবদন্তি, তিনি জাইমা রহমানের জন্মের পর একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। তিনি শিশুদের জন্য `পাখির ঠোঁটে ছড়া’ শিরোনামে অসাধারণ ছড়ার বই রচনা করেন এবং সেই বইটি জাইমা রহমানের নামে উৎসর্গ করেন।

বইটি যখন বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত হলো, তখন আবু সালেহ সেটি ব্যক্তিগতভাবে উপহার দেয়ার জন্য বেগম খালেদা জিয়ার কার্যালয়ে যান। সেখানে এক অত্যন্ত আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল। আবু সালেহ বেগম খালেদা জিয়ার কাছে বইটি হস্তান্তর করার সময় অত্যন্ত বিনয়ের সাথে বলেছিলেন, ‘ম্যাডাম, খালেদা জিয়া জুনিয়র-এর নামে উৎসর্গ করে এই ছড়ার বইটি প্রকাশ করেছি এবং আপনাকে উপহার দিতে এসেছি।’ এই আন্তরিক সম্বোধন শুনে বেগম খালেদা জিয়া অত্যন্ত খুশি হন এবং তার নাতনিকে নিয়ে করা এই কাজটির প্রশংসা করেন। তিনি তখন হাসিমুখে সায় দিয়ে বলেছিলেন, ‘জাইমা আসলেই আমার ডুপ্লিকেট হয়েছে’। এই উক্তিটি কেবল স্নেহের বহিঃপ্রকাশ ছিল না, বরং এটি ছিল এক প্রজন্মের মধ্যে অন্য প্রজন্মের চারিত্রিক ও আদর্শিক প্রতিচ্ছবি খুঁজে পাওয়ার এক রাজনৈতিক স্বীকৃতি। আবু সালেহর সেই ছড়ার বইটি আজ কেবল একটি শিশুপাঠ্য গ্রন্থ নয়, বরং জাইমা রহমানের রাজনৈতিক ভবিষ্যতের এক অদৃশ্য শুভকামনা হিসেবে বিবেচিত হতে পারে।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭